বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেছেন, ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং স্থানও নির্ধারণ করা হয়েছে।রোববার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তিনি বলেন, “আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি। হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেখেছি। আমরা ভাবছি, হাসপাতালটিকে আরও উন্নত করা যায় কি না।”বিএনপির মহাসচিব আরও বলেন, “আপনারা সবাই জানেন, এখানে একটি মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে। জায়গাও ঠিক করা হয়েছে। মেডিকেল কলেজ হলে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে আশা করছি।”তিনি জানান, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এতে স্থানীয় জনগণ আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।মির্জা ফখরুল বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সবসময় সজাগ থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়