
বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। তবে এই অর্থ সরাসরি নগদ হিসেবে হাতে দেওয়া হবে না; টিউশন ফি বা সংশ্লিষ্ট প্রয়োজনীয় খাতে পরিশোধের জন্য ব্যবহার করা হবে।মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।তিনি বলেন, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন এবং জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই ঋণ সুবিধা চালু করা হচ্ছে।প্রতিমন্ত্রী আরও জানান, ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে এই ঋণ প্রদান করা হবে, যা বিদেশে ভর্তি ও ভিসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।এই ঋণ সুবিধা প্রদান করবে রাষ্ট্রায়ত্ত প্রবাসী কল্যাণ ব্যাংক, যা প্রবাসী ও বিদেশগামীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিশেষায়িত একটি ব্যাংক।