রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।বিএনপির নেতাকর্মীরা জানান, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন এ হামলায় জড়িত। তারা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অন্যদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়