বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট : আইজিপি

জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট : আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্ত্রই নিরাপত্তার জন্য হুমকি—এমন মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র প্রসঙ্গে আইজিপি বলেন, যেকোনো অস্ত্রই থ্রেট। এছাড়া বিভিন্ন উপায়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করে। এসব বিষয় মাথায় রেখে পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে।এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র মালিকরা জমা দিয়েছেন। কতগুলো অস্ত্র এখনও জমা পড়েনি—এ বিষয়ে তিনি বলেন, জমা না দেওয়া অস্ত্রের সংখ্যা খুব বেশি নয়।আইজিপির ভাষ্য, অনেক অস্ত্রের মালিক হয়তো দেশের বাইরে অবস্থান করছেন কিংবা লকারে তালাবদ্ধ করে অস্ত্র রেখে গেছেন। সে কারণে কিছু বৈধ অস্ত্র এখনও জমা পড়েনি। তবে এ সংখ্যা খুবই সীমিত বলে তিনি দাবি করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়