রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মিরপুর থানার হারানো অ”স্ত্র উদ্ধার: ওসি হাফিজুর রহমানের দক্ষ নেতৃত্বে অনন্য সাফল্য

মিরপুর থানার হারানো অ”স্ত্র উদ্ধার: ওসি হাফিজুর রহমানের দক্ষ নেতৃত্বে অনন্য সাফল্য

​রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে লুন্ঠিত চায়না রাইফেল ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সৎ, নিষ্ঠাবান ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, পিপিএম-এর দক্ষ তদারকিতে এই গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়।​বুধবার (২২ জুলাই) সকাল ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ হাফিজুর রহমানের নির্দেশে থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। অভিযানে বাট নম্বর ২১৩৬ সংবলিত ১টি জং-ধরা চায়না রাইফেল ও ৮ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।​পিবিআই (PBI)-তে দায়িত্ব পালনকালে শত শত চাঞ্চল্যকর ও জটিল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের আইনের আওতায় এনে প্রশংসিত হয়েছিলেন এই কর্মকর্তা। নায়ের পথে সংগ্রাম ও সত্য প্রতিষ্ঠায় তাঁর সততা পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্বল করে তুলেছিল। মিরপুর মডেল থানায় যোগদানের পরও তাঁর এই নিরলস কর্মদক্ষতা অব্যাহত রয়েছে।​লুন্ঠিত অস্ত্র দ্রুততম সময়ে উদ্ধারের এই সাফল্য পুলিশ বিভাগের ভাবমূর্তি ফেরাতে এবং অপরাধ দমনে এক বিরল ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), ডিএমপি কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ওসি হাফিজুর রহমানের এই নিষ্ঠাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা ব্যক্ত করেছেন। অপরাধমুক্ত সমাজ গঠনে তাঁর এমন সাফল্য অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়