রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

যেসব পরিস্থিতিতে নির্বাচন স্থগিত বা বাতিল হতে পারে

যেসব পরিস্থিতিতে নির্বাচন স্থগিত বা বাতিল হতে পারে

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সহিংসতা, কারচুপি কিংবা স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠায় বিভিন্ন সময় ভোটগ্রহণ স্থগিত বা বাতিল করার নজির রয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ব্যবস্থা নেয়।জাতীয় সংসদ নির্বাচনের ভোট বন্ধের বিধান রয়েছে আরপিও’র ৯১(ক) ধারায়। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথম প্রণীত এই আইন সময় সময় সংশোধিত হয়েছে। সর্বশেষ সংশোধনী আনা হয় ২০২৫ সালে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে। এর আগে ২০২৩ সালেও সংশোধন করা হয়।বর্তমান আইন অনুযায়ী—কোনো ভোটকেন্দ্রে বড় ধরনের অনিয়ম, কারসাজি বা ভোটগ্রহণে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া গেলেসহিংসতা বা জালিয়াতির ঘটনা ঘটলেভোটের স্বচ্ছতা মারাত্মকভাবে বিঘ্নিত হলেসেক্ষেত্রে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বা ফলাফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিতে পারে।তবে আইন অনুযায়ী, নির্বাচন কমিশন পুরো একটি সংসদীয় আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা রাখে না। কেবল সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট স্থগিত বা পুনঃভোটের সিদ্ধান্ত দিতে পারে।

সর্বশেষ
পাঠক প্রিয়