রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চলন্ত প্রাইভেটকারে ইট নিক্ষেপ, এরপর ৩ রাউন্ড গু”লি; অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

চলন্ত প্রাইভেটকারে ইট নিক্ষেপ, এরপর ৩ রাউন্ড গু”লি; অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী ও সাংবাদিক এসএম শহিদুল্লাহ রনি। চলন্ত প্রাইভেটকারে প্রথমে ইট নিক্ষেপ করে গাড়িটি থামানো হয়, এরপর পেছনের সিট লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর চারাবটতলা এলাকায় হাটহাজারী-রাউজান সড়কে এ ঘটনা ঘটে।জানা গেছে, বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এসএম শহিদুল্লাহ রনি চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি রাউজানের উদ্দেশ্যে প্রাইভেটকারে ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার গাড়িতে ইট নিক্ষেপ করলে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। এরপর হামলাকারীরা গাড়ির পেছনের সিট লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি গুলির খোসা উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও এ হামলায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়