সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ভুয়া বিআরটিএ ওয়েবসাইটে জরিমানার ফাঁ’দ, ব্যাংক তথ্য চু’রি করে প্রতারণা; গ্রেপ্তার ৩

ভুয়া বিআরটিএ ওয়েবসাইটে জরিমানার ফাঁ’দ, ব্যাংক তথ্য চু’রি করে প্রতারণা; গ্রেপ্তার ৩

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ট্রাফিক জরিমানার নামে সাধারণ মানুষের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাব্বি শেখ (২৪), মো. রিয়াদ হোসেন (৩১) এবং মো. সাজ্জাদ হোসেন (৩১)। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) প্রযুক্তিগত তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের আটক করে।মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সানা শামিনুর রহমান এ তথ্য জানান।সিআইডি জানায়, চক্রটি সাধারণ মানুষের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে দাবি করত যে তাদের গাড়ি ট্রাফিক সিগন্যাল অমান্য করেছে এবং জরিমানা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বার্তার সঙ্গে বিআরটিএর ওয়েবসাইটের মতো দেখতে একটি ভুয়া লিংক দেওয়া হতো।সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার এবং আইনি জটিলতার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের ওই ওয়েবসাইটে প্রবেশ করানো হতো। এরপর জরিমানা পরিশোধের নামে তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের তথ্য ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করে প্রতারণা চালানো হতো।ডিআইজি সানা শামিনুর রহমান বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ক্যামেরা চালুর পর এই চক্র সুযোগটি কাজে লাগিয়ে নতুন কৌশলে প্রতারণা শুরু করে। তারা বিআরটিএর আদলে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে টার্গেট করছিল।সিআইডি জনগণকে এ ধরনের এসএমএস, লিংক বা অনলাইন জরিমানা সংক্রান্ত বার্তা পাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো তথ্য দেওয়ার আগে সরকারি ওয়েবসাইটের ঠিকানা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়