রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

পিয়ন থেকে ২০ কোটি টাকার মালিক! চান্দিনার ভূমি অফিসে শরিফুল ইসলামের দুর্নীতি সিন্ডিকেট

পিয়ন থেকে ২০ কোটি টাকার মালিক! চান্দিনার ভূমি অফিসে শরিফুল ইসলামের দুর্নীতি সিন্ডিকেট

কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসের পিয়ন শরিফুল ইসলাম অস্বাভাবিক সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। সরকারি চাকরিতে পিয়ন হিসেবে কর্মরত থেকেও তিনি বর্তমানে প্রায় ২০ কোটি টাকার সম্পদের মালিক—এমন তথ্য উঠে এসেছে অনুসন্ধানে।অভিযোগ রয়েছে, ভূমি অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতি সিন্ডিকেট পরিচালনা করে আসছেন শরিফুল ইসলাম। নামজারি, খতিয়ান সংশোধন, দলিল যাচাইসহ বিভিন্ন ভূমিসেবা দ্রুত পাইয়ে দেওয়ার নামে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন তিনি। এ কাজে ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নীরব সহযোগিতাও ছিল বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্র জানায়, শরিফুলের নামে ও বেনামে চান্দিনা ও আশপাশের এলাকায় রয়েছে একাধিক প্লট, ফ্ল্যাট, দোকানঘর এবং ব্যাংক হিসাব। তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল।এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। প্রমাণ মিললে শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে চান্দিনা উপজেলা ভূমি অফিসের সেবাগ্রহীতারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়