রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চেক জালিয়াতিতে ৫১ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩ কর্মচারী

চেক জালিয়াতিতে ৫১ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩ কর্মচারী

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি সরকারি চেকের টাকার অঙ্ক ও কথায় লেখা পরিমাণ পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক মো. ফিরোজ এবং নূর ইসলাম। মঙ্গলবার (৭ জুলাই) সকালে দায়ের করা চেক জালিয়াতির মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বদলিজনিত দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফাহরিয়া ইসলাম উন্নয়ন প্রকল্পের হিসাব পর্যালোচনা করতে গিয়ে অনিয়মের বিষয়টি শনাক্ত করেন। চেকবইয়ের কাউন্টারফয়েল এবং ব্যাংক থেকে উত্তোলিত অর্থের হিসাবের মধ্যে অসঙ্গতি ধরা পড়লে বিস্তারিত যাচাই-বাছাই শুরু হয়।তদন্তে দেখা যায়, ২৬টি চেকের টাকার অঙ্ক ও কথায় লেখা পরিমাণ পরিবর্তন করে অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযোগ রয়েছে, ইউএনওর স্বাক্ষর নেওয়ার পর চেকের মূল অঙ্কের আগে অতিরিক্ত সংখ্যা বসিয়ে টাকার পরিমাণ বাড়ানো হতো। একই সঙ্গে টাকার কথায় লেখা অংশও পরিবর্তন করা হতো। তবে চেকবইয়ের কাউন্টারফয়েলে এসব পরিবর্তনের কোনো উল্লেখ না থাকায় হিসাব পর্যালোচনার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।এ ঘটনায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত অব্যাহত রেখেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়