
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালে হাইকোর্ট এলাকা থেকে সুখরঞ্জন বালী অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন এএসপি ফজলুর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে ডিবি।শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আইসিটির রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।ডিবির দাবি, ঘটনার সময় ডিবিতে কর্মরত ফজলুর রহমান হাইকোর্ট এলাকায় সুখরঞ্জন বালীকে প্রথমে চড় মারেন এবং পরে কলার ধরে ডিবির গাড়িতে তুলে নেন। তদন্তে এ ঘটনায় তার ও তার টিমের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।