রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে দুদকে অভিযোগ: হাজার কোটি টাকার দুর্নীতি ও ওবায়দুল কাদেরের ‘পোষ্যপুত্র’ আখ্যা

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে দুদকে অভিযোগ: হাজার কোটি টাকার দুর্নীতি ও ওবায়দুল কাদেরের ‘পোষ্যপুত্র’ আখ্যা

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেনের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি, ঘুষ বাণিজ্য, অনিয়ম ও অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলী দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।​অভিযোগপত্রে ডিজি আফজাল হোসেনকে ‘দুর্নীতির সিন্ডিকেটের প্রধান’, ‘ঘুষখোর’ এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘পোষ্যপুত্র’ বলে উল্লেখ করা হয়েছে।​মেগা প্রকল্পে ব্যাপক লুটপাট ও অনিয়ম​অভিযোগপত্র থেকে জানা যায়, আফজাল হোসেন যখন পদ্মা সেতু রেলপথ নির্মাণ প্রকল্প এবং খুলনা-মোংলা রেললাইন প্রকল্পে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি ব্যাপক আর্থিক অনিয়ম ও লুটপাট চালান। মেগা প্রকল্পগুলোতে পাথরের বদলে ইটের খোয়া ব্যবহার করে ঠিকাদারদের অনৈতিক সুবিধা দেওয়া এবং ভূয়া বিলের মাধ্যমে শত শত কোটি টাকা লোপাট করার সুনির্দিষ্ট নথিপত্র এখন দুদকের টেবিলে রয়েছে।​১০ কোটি টাকার বিনিময়ে শীর্ষ পদ!​রেলওয়ে সূত্রের বরাতে জানা গেছে, মেধা ও জ্যেষ্ঠতাকে তোয়াক্কা না করে প্রায় ১০ কোটি টাকা ঘুষের বিনিময়ে আফজাল হোসেন রেলওয়ের এই শীর্ষ পদে বসেন। সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলী তাঁর অভিযোগে বলেন:​”রেলওয়েকে একটি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে, যেখানে ঠিকাদার, আমলা ও রাজনৈতিক প্রভাবশালীদের সমন্বয়ে একটি শক্তিশালী লুটেরা চক্র কাজ করছে।”​সরকার পরিবর্তনে ভোলবদল​অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ক্ষমতার কেন্দ্রে থাকা এই কর্মকর্তা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে সম্প্রতি সরকার পরিবর্তনের সাথে সাথে তিনি রাতারাতি ভোল্টপাল্টে নিজেকে ‘বিএনপিপন্থী’ হিসেবে জাহির করা শুরু করেছেন।​বর্তমানে এই প্রভাবশালী কর্মকর্তার দুর্নীতি ও অর্থ পাচারের যাবতীয় নথিপত্র খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সর্বশেষ
পাঠক প্রিয়