রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ফেনী পৌরসভায় ফিরলেন আজিজুল হক, বদলির আদেশে ক্ষোভ; দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ নতুন করে আলোচনায়

ফেনী পৌরসভায় ফিরলেন আজিজুল হক, বদলির আদেশে ক্ষোভ; দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ নতুন করে আলোচনায়

ফেনী পৌরসভার আলোচিত নির্বাহী প্রকৌশলী আজিজুল হককে আবারও ফেনী পৌরসভায় বদলি করা হয়েছে। বুধবার (৩ জুন) স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে নারায়ণগঞ্জের তারাব পৌরসভা থেকে ফেনী পৌরসভায় পদায়ন করা হয়। একই আদেশে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিনকে অন্যত্র বদলি করা হয়েছে।আজিজুল হকের পুনরায় ফেনীতে ফেরার খবরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের অভিযোগ, দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি প্রভাবশালী একটি বলয় গড়ে তুলেছিলেন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।তথ্য অনুযায়ী, আজিজুল হক ২০০৭ সালে ফেনী পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেলেও দীর্ঘ সময় একই কর্মস্থলে বহাল ছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।স্থানীয় সূত্রগুলোর দাবি, ভবন নির্মাণ ও সম্প্রসারণের অনুমোদন প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের নির্দিষ্ট কিছু পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করাতে বাধ্য করা হতো। এ বিষয়ে ‘ফ্যাক্ট ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’ এবং ‘সয়েল টেক ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’ নামের দুটি প্রতিষ্ঠানের নামও আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।এছাড়া আজিজুল হকের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। সমালোচকদের দাবি, তার সম্পদের উৎস ও কর্মকাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্ত হলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।উল্লেখ্য, উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আজিজুল হকের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক অবস্থানের দিকে নজর রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়