
রাজধানীর বাসাবো, শান্তিনগর, রাজারবাগ, কাকরাইল ও খিলগাঁও এলাকায় এম ইসলাম ফাউন্ডেশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, জমি দখল ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী ‘হাসিনা মঞ্জিল’-এর পাশে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নিয়ে এলাকাজুড়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, বৈধ নকশা ছাড়াই ভবনটি দোতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, এ অবৈধ নির্মাণ অব্যাহত থাকায় আশপাশের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রাজউক-এর প্রতি জোর দাবি জানানো হয়েছে।এলাকাবাসী স্পষ্টভাবে বলেছেন, এম ইসলাম ফাউন্ডেশনের মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ভূমি মালিক সৈয়দ মাহমুদুল হাসান গং-এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে কোনো ধরনের ছাড় না দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।রাজধানীতে সুশৃঙ্খল নগরায়ণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের তাৎক্ষণিক ও কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।