সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম প্রত্যাহার

বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান। আদেশে তাকে নির্ধারিত তারিখের মধ্যে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়।**যে কারণে এই প্রত্যাহার:**জানা গেছে, গত মঙ্গলবার নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও আকারে ভাইরাল হয়।ভিডিওতে তাকে বলতে শোনা যায়:> “দারোগা বা ইন্সপেক্টরকে বলার পরও কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি; ইন্সপেক্টরকে ঝুলায় দেবো, আপনারা পিটায় মারবেন।”> তার এই বক্তব্যকে ‘বেফাঁস মন্তব্য’ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। দায়িত্ব পালনকালে দেওয়া এই বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতেই তাকে খুলনা থেকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়