
গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে নাম থাকা সত্ত্বেও সিআইডির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা—আঞ্জুমান কালাম (অ্যাডিশনাল ডিআইজি, অ্যাডমিন, সিআইডি) এবং মীর আবু তৌহিদ (এসএসপি, সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, সিপিসি, সিআইডি)—এখনো স্বপদে বহাল থাকায় জনমনে প্রশ্ন উঁকি দিয়েছে।কমিশনের প্রতিবেদনে উল্লেখ আছে, তারা তৎকালীন এআইজি (LIC) হিসেবে টার্গেট করা ব্যক্তিদের লোকেশন শনাক্ত ও ট্র্যাকিংয়ের দায়িত্বে ছিলেন। গুমের প্রযুক্তিগত সহায়তায় তাদের ভূমিকা সরাসরি সংশ্লিষ্ট ছিল বলে অভিযোগ উঠেছে।তবু ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, এমন স্পর্শকাতর অভিযোগ থাকা কর্মকর্তারা আইনের আওতার বাইরে থাকলে সরকারের সংস্কার উদ্যোগের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি হতে পারে।