শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মিরপুরে ‘ভইরা-দে গ্রুপে’ র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ৩ সদস্য

মিরপুরে ‘ভইরা-দে গ্রুপে’ র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ৩ সদস্য

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি করা কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গ্রুপটির অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমন।বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫) নামের আরও দুই সদস্যকে আটক করা হয়েছে।র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ জানান, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ অন্যতম সক্রিয় গ্যাং হিসেবে চিহ্নিত হয়।র‍্যাব জানায়, গত ২৩ মে সন্ধ্যায় পল্লবী এলাকায় পূর্বশত্রুতার জেরে বিপ্লব ও হৃদয় নামে দুই ভাইয়ের ওপর হামলার ঘটনায় ইমনসহ ৭ থেকে ৮ জন জড়িত ছিল। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি মারধর করে।ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় এবং ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক তদন্তে ‘ভইরা-দে গ্রুপের’ সদস্যদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন এবং ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে রাজধানীতে সক্রিয় অন্যান্য কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ
পাঠক প্রিয়