রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ডিপফেক ভিডিও বানিয়ে প্রতারণা: আজহারির ছবি-কণ্ঠ ব্যবহার, ২ যুবক রিমান্ডে

ডিপফেক ভিডিও বানিয়ে প্রতারণা: আজহারির ছবি-কণ্ঠ ব্যবহার, ২ যুবক রিমান্ডে

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি-এর ছবি ও কণ্ঠ নকল করে ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (৫ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। মামলাটি করা হয়েছে সাইবার নিরাপত্তা আইন-এ।তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই সামিম হাসান ১০ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত দুইজনের রিমান্ড মঞ্জুর করে বাকি আটজনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।রিমান্ডপ্রাপ্তরা হলেন মো. সারাফাত হোসেন (২৪) ও মো. শাফায়েত হোসেন শুভ। অন্য আট আসামি—শাহাদাত তৌফিক, ইমাম হোসেন বিজয়, রফিকুল হাসান, মিনহাজুর রহমান শাহেদ, তৌকি তাজওয়ার ইলহাম, অমিদ হাসান, আব্দুল্লাহ ফাহিম ও ইমরান—কারাগারে রয়েছেন।মামলার তথ্য অনুযায়ী, এই চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ডিজিটাল প্রতারণা চালিয়ে আসছিল। তারা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আজহারির ছবি ও কণ্ঠ সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে হুবহু নকল ভিডিও তৈরি করত। এসব ভিডিও ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পণ্য—বিশেষ করে প্রলোভনমূলক পণ্য—বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত।গত ২৩ এপ্রিল রাজধানীর পল্টন মডেল থানায় বিলাল হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ডিএমপি ও সিএমপি পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার একটি ফ্ল্যাট থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই ধরনের প্রতারণা রোধে তদন্ত জোরদার করা হয়েছে এবং চক্রটির অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়