রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

এনবিআর কর্মকর্তা জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ: নেপথ্যে ভ্যাট অনলাইন প্রকল্পের লুটপাট

এনবিআর কর্মকর্তা জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ: নেপথ্যে ভ্যাট অনলাইন প্রকল্পের লুটপাট

সাবেক আওয়ামী লীগ সরকারের অত্যন্ত প্রভাবশালী ও ক্ষমতাধর কর্মকর্তা হিসেবে পরিচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং ঢাকা কাস্টমসের সাবেক কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির ভয়াবহ সব অভিযোগ। কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য, শুল্ক ফাঁকি, স্বজনপ্রীতি এবং রাষ্ট্রীয় অর্থ লোপাটের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে জানা গেছে।অভিযোগের মূল কেন্দ্রে ‘ভ্যাট অনলাইন প্রকল্প’অনুসন্ধানে জানা যায়, তৎকালীন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে প্রভাবিত করে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার ‘ভ্যাট অনলাইন প্রকল্প’-এর পরিচালক (পিডি) পদটি বাগিয়ে নেন জাকির হোসেন। অভিযোগ রয়েছে, এই প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি বড় অঙ্কের কমিশন গ্রহণ করেছেন এবং প্রকল্পের অর্থ নয়ছয় করে দুই হাত ভরে লুটপাট চালিয়েছেন।হত্যা চেষ্টা মামলার আসামি হয়েও বহাল তবিয়তেশুধু আর্থিক দুর্নীতিই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত একটি হত্যা চেষ্টা মামলায় (সিআর ১১৮/২০২৫) জাকির হোসেন ১০৫ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা রয়েছে। তবে এত গুরুতর অপরাধ ও মামলার আসামি হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে তিনি বর্তমানে ‘নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা’-এর মহাপরিচালক পদে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন।বিপাকে সৎ কর্মকর্তারাতার এমন প্রভাব ও ক্ষমতার দাপটে এনবিআরের ভেতরেও অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘ সময় ধরে দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা তার এই ‘সাম্রাজ্য’ তদন্তের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।

সর্বশেষ
পাঠক প্রিয়