সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

পুরনো পর’কীয়ার নৃ’শংস পরিণতি! কিশোরগঞ্জে জাহাঙ্গীর হ’ত্যার রোমহর্ষক রহস্য ফাঁস

পুরনো পর’কীয়ার নৃ’শংস পরিণতি! কিশোরগঞ্জে জাহাঙ্গীর হ’ত্যার রোমহর্ষক রহস্য ফাঁস

স্ত্রীর সাথে পরকীয়ার জেরে স্বামী কর্তৃক পরকীয়া প্রেমিক জাহাঙ্গীর মিয়াকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পিবিআই (কিশোরগঞ্জ জেলা)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত জাহাঙ্গীরের পরকীয়া প্রেমিকা হুসনা খাতুন (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে। গত ০২/০৬/২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি সিআরপিসি ১৬৪ ধারা মোতাবেক ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।ঘটনার প্রেক্ষাপট ও মরদেহ উদ্ধার:মামলার বিবরণী থেকে জানা যায়, গত ০২/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিকেল অনুমান ০৬:০০ ঘটিকার সময় ভিকটিম জাহাঙ্গীর তার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন ০৩/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিকেল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন বড়খারচর মধ্যপাড়ায় একটি নেপিয়ার ঘাসের জমিতে তার হাত-পা বাঁধা মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় ভিকটিমের মা দিলুয়ারা বাদী হয়ে কুলিয়ারচর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।তদন্তভার ও পিবিআইয়ের সাফল্য:থানা পুলিশ দীর্ঘ দুই মাস তদন্ত করার পর পিবিআই কিশোরগঞ্জ জেলা মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে। পিবিআই-এর তদন্তকারী দল আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িত মূল আসামীদের শনাক্ত করে এবং কুলিয়ারচর থানা এলাকা থেকে হুসনা খাতুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় আক্রমণ:পিবিআই-এর জিজ্ঞাসাবাদ ও আসামীর জবানবন্দি থেকে জানা যায়, বিয়ের পূর্বে জাহাঙ্গীর ও হুসনার মধ্যে পরকীয়া ও শারীরিক সম্পর্ক ছিল। জাহাঙ্গীরের বিয়ের পর বেশ কয়েক বছর যোগাযোগ বন্ধ থাকলেও, ঘটনার আনুমানিক ৩ বছর আগে থেকে আবারও তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক শুরু হয়। ঘটনার দিন রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় জাহাঙ্গীরের ডাকে হুসনা আসাদ মিয়ার নেপিয়ার ঘাসের জমিতে যান এবং তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন।ঠিক এই অবস্থায় হুসনার স্বামী শহীদ বিষয়টি টের পেয়ে যান। তিনি তাৎক্ষণিক একটি ছুরি নিয়ে এসে জাহাঙ্গীরের পিঠে ও পেটে উপুর্যপরি আঘাত করে তাকে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর শহীদ রশি দিয়ে জাহাঙ্গীরের হাত-পা বেঁধে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যান।পিবিআই সূত্রে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল ঘাতক ও পলাতক আসামী শহীদকে গ্রেফতারের লক্ষ্যে সাঁড়াশি অভিযান এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়