রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রে’ফতার, অপরাধ দমনে জোরালো বার্তা

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রে’ফতার, অপরাধ দমনে জোরালো বার্তা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলার আসামি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মেরিনা আক্তার (২২), জয়নাল আবেদিন (৩২), আমিরুল ইসলাম জুয়েল (৩৫), রবিউল ইসলাম (৪৫), মাহবুব আলম মানিক (৩৮), নজরুল ইসলাম (৪৭), নাজমুল হক (৬০), ছোটন (৩২), নুর হোসেন (৫৫), আল আমিন (৩৫), আলমাছ গাজী (৪৫), আব্বাস খান (৪৪) এবং শান্ত।পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।যাত্রাবাড়ী থানা পুলিশের দাবি, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়