রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ম’রদেহ উদ্ধার, দেশে পাঠানোর উদ্যোগ

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ম’রদেহ উদ্ধার, দেশে পাঠানোর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।দূতাবাস সূত্র জানায়, স্থানীয় পুলিশ বৃষ্টির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তারই। এরপর পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়।এ ঘটনায় মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। একই দিন নিখোঁজ হন বৃষ্টিও। পরে ফ্লোরিডার একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়