সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

গায়েবি ও মিথ্যা মামলা কমেছে, দাবি আইনমন্ত্রীর

গায়েবি ও মিথ্যা মামলা কমেছে, দাবি আইনমন্ত্রীর

দেশে গায়েবি ও মিথ্যা মামলা করার সংস্কৃতি অনেকটাই কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের ঘটনাও বর্তমানে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাব-এ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইফতার মাহফিলটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে রয়েছে। তার মতে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের ঘটনা প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি গায়েবি ও মিথ্যা মামলা করার সংস্কৃতিও অনেকাংশে কমেছে।তিনি আরও বলেন, “গায়েবি ও মিথ্যা মামলা পুরোপুরি বন্ধ হয়ে গেছে—এটা বলব না। তবে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। এই অবস্থানকে সামনে এগিয়ে নিতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন।”আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, আইনজীবীদের সক্রিয় সহযোগিতায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব

সর্বশেষ
পাঠক প্রিয়