সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বিদেশে চিকিৎসা বিল: একাই ৮২ লাখ টাকা নিলেন সাবেক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

বিদেশে চিকিৎসা বিল: একাই ৮২ লাখ টাকা নিলেন সাবেক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের বিদেশে চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্যেই এবার সামনে এসেছে বিদেশে চিকিৎসার নামে বিপুল অঙ্কের সরকারি অর্থ গ্রহণের তথ্য।জাতীয় দৈনিক আগামীর সময়-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বিদেশে চিকিৎসা বাবদ একাই নিয়েছেন ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, উপদেষ্টাদের অনেকেই বিদেশে চিকিৎসা নিতে গিয়ে পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়েছেন এবং চিকিৎসা ব্যয়ের নামে সরকারের কাছ থেকে বিপুল অর্থ উত্তোলন করেছেন।দ্য মিনিস্টার্স অ্যান্ড মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিদেশে চিকিৎসা সুবিধা ভোগ করতে পারেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও একই আইনি সুবিধার আওতায় থাকায় তাদের এই ব্যয় আইনগতভাবে বৈধজনগণের করের টাকার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আইনের আওতায় আনা উচিত।। তবে জনস্বার্থ, নৈতিকতা ও সরকারি অর্থ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়