
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি ও আইনের সংঘাতে জড়িত এক শিশুকে আটক করেছে Counter Terrorism and Transnational Crime (CTTC)।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ এ অভিযান পরিচালনা করে।আটকরা হলেন— লাকি আক্তার (৩৪) এবং আইনের সংঘাতে জড়িত এক শিশু।সিটিটিসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে রেলপথে নিষিদ্ধ মাদক গাঁজা ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।