রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ভু’য়া র‍্যাব পরিচয়ে ডা’কাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার, অস্ত্র-হ্যান্ডকাফ উদ্ধার

ভু’য়া র‍্যাব পরিচয়ে ডা’কাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার, অস্ত্র-হ্যান্ডকাফ উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাফ, র‍্যাবের কটি ও ওয়াকিটকি সেটসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।শনিবার (২ মে) র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব সদর দপ্তর।র‍্যাব সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত চক্র দীর্ঘদিন ধরে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডেমরায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের দুই সদস্যকে আটক করা হয়।আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, থানা থেকে লুট হওয়া দুই সেট হ্যান্ডকাফ, দুটি র‍্যাব কটি, একটি ওয়াকিটকি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা র‍্যাবের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অপরাধ চালিয়ে আসছিল।তিনি আরও জানান, এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং লুট হওয়া সরঞ্জাম কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও গুরত্বপূর্ণ খবর পড়ুন

সর্বশেষ
পাঠক প্রিয়