
দেবীগঞ্জ উপজেলা-এ জ্বালানি তেল বিতরণকে কেন্দ্র করে হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার বসাকের দেহরক্ষী আহত হয়েছেন।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জের ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জামাল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। এ সময় লাইনে থাকা অনেক চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র—যেমন ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স—না থাকায় উত্তেজনা সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতা ইউএনওর দেহরক্ষী তপন (৪৩)-কে মারধর করে এবং তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বর্তমানে আহত দেহরক্ষী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী কাগজপত্র যাচাই করে তেল বিতরণ করা হচ্ছিল। তবে নিয়ম না মেনে তেল নিতে চাওয়া কিছু চালকের কারণেই বিশৃঙ্খলা তৈরি হয়।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।