
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীরের মাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।অভিযুক্ত শহিদুল ইসলাম সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার বেলাল আহমদের ছেলে।ইউএনও জানান, রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।প্রশাসন জানিয়েছে, পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।