রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চাঁদাবাজদের তালিকা হচ্ছে, কাউকে ছাড় নয়: র‍্যাব

চাঁদাবাজদের তালিকা হচ্ছে, কাউকে ছাড় নয়: র‍্যাব

রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটি জানিয়েছে, চাঁদাবাজদের একটি সম্পূর্ণ নিরপেক্ষ তালিকা তৈরি করা হচ্ছে এবং তালিকায় থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না।শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর নির্দেশনায় এই তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকা প্রস্তুত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।র‍্যাব জানায়, চাঁদাবাজি শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়—মহাসড়কে পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকেই তালিকার আওতায় আনা হচ্ছে।ইন্তেখাব চৌধুরী আরও বলেন, ছোট থেকে বড়—সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে। অনেক সময় ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করেন না। তাই গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। যে অপরাধী, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।” দ্রুত সময়ের মধ্যেই অভিযান শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়