সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ভবিষ্যতের ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ভবিষ্যতের ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ভবিষ্যতের ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর। স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর পরিচালনা সম্ভব নয়।বুধবার (১১ মার্চ) পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার শীর্ষক ছিল “ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা”, যা ঢাকার নগর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও টেকসই সমাধান অনুসন্ধানের উদ্দেশ্যে আয়োজন করা হয়।আইজিপি বলেন, দ্রুত নগরায়নের কারণে ঢাকায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি নাগরিক চলাচল, নগর অর্থনীতি ও সড়ক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই সমস্যা সমাধানে সকলের সমন্বিত উদ্যোগ জরুরি।তিনি আরও উল্লেখ করেন, ঢাকা মহানগরের যানজট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন। ট্রাফিক পুলিশ শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না, তারা রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন।কর্মশালায় ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, আইন প্রয়োগের বাস্তবতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা গণপরিবহন সংস্কার, বাস রুট ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, পথচারী নিরাপত্তা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালার সমাপনী বক্তব্য দেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার।

সর্বশেষ
পাঠক প্রিয়