
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সংসদীয় প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।শনিবার গুলশানে বিএনপি–এর চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।প্রশিক্ষণ কর্মশালা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “আজ বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়েই আমাদের এই কর্মশালার সমাপ্তি ঘটবে।”তিনি জানান, কর্মশালায় দলের নেতাকর্মীদের বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।