সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিচার ও সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার (২০ জুলাই) বিমসটেক বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরাতে সরকার কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, “জুলাইয়ের দুই বছর পূর্তিতেও আমরা সেই বেদনা বহন করে চলেছি। এত প্রাণহানি ও রক্তপাতের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুত বিচার নিশ্চিত করা আমাদের প্রত্যাশা।”এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত সরকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। এ রায়ের আগে ও পরে শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে একাধিকবার কূটনৈতিক চিঠি পাঠানো হয়।এদিকে, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েও আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ট্রাইব্যুনালের রায়ের কপিও ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়