রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নাহিদ ইসলাম: বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদল এক ধরনের লুটপাটের পথ উন্মুক্ত করেছে

নাহিদ ইসলাম: বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদল এক ধরনের লুটপাটের পথ উন্মুক্ত করেছে

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আহসান এইচ মনসুরকে অগণতান্ত্রিকভাবে সরিয়ে দিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে লুটপাটের সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, মনসুরের ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনঃস্থাপন ও পাচারকৃত অর্থ উদ্ধারের পদক্ষেপ বাধাগ্রস্ত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।নাহিদ ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংকে ‘মব’ তৈরি করে কর্মকর্তাদের হেনস্তা এবং নতুন গভর্নর নিয়োগে সরকারের ঊর্ধ্বতন মহলের সম্পৃক্ততা স্পষ্ট। নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নরকে তিনি একজন বিতর্কিত ব্যবসায়ী ও সাবেক ঋণখেলাপি হিসেবে আখ্যায়িত করেন এবং মন্তব্য করেন, এ ধরনের ব্যক্তির হাতে দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান নিরাপদ নয়।তিনি আরও অভিযোগ করেন, দেশের ব্যাংক খাতের স্বায়ত্তশাসন নিশ্চিত করার পরিবর্তে সুবিধাভোগী গোষ্ঠীর জন্য বিদেশে অর্থ পাচারের সুযোগ তৈরি করতেই মনসুরকে বিদায় করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়