রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

পবিপ্রবিতে হা’মলার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার

পবিপ্রবিতে হা’মলার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চার নেতাকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (১১ মে) রাতে জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ ছাড়া পৃথক বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর যুগ্ম আহ্বায়ক মুছা ফারজীকেও বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এর আগে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্র।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বিলুপ্ত কমিটির জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম লিটন বলেন, শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সোমবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় ভিসির সমর্থনে বহিরাগতদের একটি অংশ ক্যাম্পাসে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন। পরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার পর শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়