রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পুলিশ সপ্তাহে ৩৪১ সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ, বিপিএম-পিপিএম পাচ্ছেন ১০৭ জন

পাম্পে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ

চলতি বছরের পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রশংসনীয় ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে দেশের ৩৪১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ প্রদান করা হবে। একইসঙ্গে ১০৭ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে দায়িত্ব পালনে বিশেষ অবদানের ভিত্তিতে এই ৩৪১ জনকে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’-এ ভূষিত করা হবে।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১০ মে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বার্ষিক প্যারেডের মাধ্যমে পুলিশ সপ্তাহের উদ্বোধন হবে। চারদিনব্যাপী এ আয়োজনে প্রধানমন্ত্রীর ভাষণ, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন এবং অপরাধবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষ হবে ১৩ মে।সমাপনী দিনে আইজিপি নির্বাচিত ৩৪১ সদস্যের হাতে ব্যাজ ও সনদ তুলে দেবেন। অন্যদিকে উদ্বোধনী দিনে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মনোনীত ১০৭ জনকে বিপিএম ও পিপিএম প্রদান করা হবে।এ তালিকায় পুলিশ সদস্যদের পাশাপাশি র‍্যাবে কর্মরত সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন।সরকারি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ বাহিনীর পেশাগত সাফল্য ও সেবার স্বীকৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এবারের আয়োজনকে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়