সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

রাজধানীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ওই শিক্ষার্থী দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে ৪-৫ জন অপহরণকারী তাকে জোরপূর্বক তুলে নেয়। পরে তাকে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে তার বাবার মোবাইল নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।অপহৃত শিক্ষার্থীর বাবা সচিবালয়ের একজন কর্মচারী। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি সরাসরি অবহিত করেন। ঘটনা জানার পরই শেখ হাসিনা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন।পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবন থেকে শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
পাঠক প্রিয়