
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগ উপলক্ষে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী।