রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

রাজধানীর কলাবাগান থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।রোববার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স–এর বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।আহত শফিকুর রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সরবরাহের কাজ করতেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতের দিকে মার্কেটের সামনে অবস্থানকালে হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়