রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সিআইডির নতুন প্রধান হিসেবে মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ

সিআইডির নতুন প্রধান হিসেবে মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ

ঢাকায় সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা নতুন সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই অনুষ্ঠানে বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-কে সংবর্ধনা জানানো হয়।১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করা মোসলেহ্ উদ্দিন আহমদ তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিএমপি, সিএমপি এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি জাতিসংঘের দারফুর মিশনে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।শিক্ষাজীবনে তিনি অপারেশন ম্যানেজমেন্টে এমবিএ এবং অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ম্যাকপিএম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে তিনি সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সম্মিলিত প্রচেষ্টার ওপর—প্রত্যেক সদস্যের দায়িত্বশীলতা ও সততাই সাফল্যের মূল চাবিকাঠি। দায়িত্বে অবহেলা বা অনাগ্রহের বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথাও জানান।বিদায়ী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ তার বক্তব্যে দায়িত্বকালীন অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সিআইডিকে একটি দক্ষ ও সমন্বিত টিমে রূপান্তর করাই ছিল তার প্রধান লক্ষ্য। তিনি জানান, তার সময়ে মানিলন্ডারিং ও ফাইন্যান্সিয়াল ক্রাইম সংক্রান্ত জটিল মামলার সফল তদন্ত এবং পেন্ডিং মামলা কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।তিনি তদন্তে ক্রাইম সিন সুরক্ষা ও এভিডেন্স-ভিত্তিক তদন্তের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ক্রাইম সিন সুরক্ষা তদন্তের মূল ভিত্তি।” পাশাপাশি ফরেনসিক সক্ষমতা বাড়াতে ৬টি আঞ্চলিক ফরেনসিক ল্যাব এবং সারাদেশে ৭৪টি ক্রাইম সিন ইউনিট স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে বলে জানান।অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।

সর্বশেষ
পাঠক প্রিয়