
সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন। বাকি ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না—এ বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্ট রুল জারি করেছে।বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতায় প্ররোচনার মতো অভিযোগসহ মোট ৩৮টিরও বেশি মামলা রয়েছে।