
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ মোট ৯টি নতুন অ্যাপ ও সফটওয়্যার চালু করেছে।বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সফটওয়্যার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এ সময় ডিএমপি কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন।নতুন চালু হওয়া সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে—AI-Based Road Transport Act Violation Detection SystemHotel Border Information SystemHello DMP AppDMP Online Training SystemDMP Residence Allocation SystemDMP Leave Management SystemDMP Traffic Duty Distribution SoftwareDMP Employee Performance Evaluation SoftwareDMP Traffic News Archiveসংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ট্রাফিক সার্জেন্টরা সরাসরি রাস্তায় যানবাহন চেক করে মামলা ও জরিমানা আদায় করেন, যা সময়সাপেক্ষ এবং অনেক সময় জটিল পরিস্থিতি তৈরি করে। জনবল সংকটের কারণে এই প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়ে।এ সমস্যা সমাধানে এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা করা হবে। ঢাকা সিটি কর্পোরেশন ও ডিএমপির যৌথ উদ্যোগে ইতোমধ্যে ২৫টি মোড়ে ট্রাফিক সিগন্যাল ও উন্নত ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।এই AI-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।