রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক শিবির নেতার খামারে ছাগল লুটের ঘটনা

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক শিবির নেতার খামারে ছাগল লুটের ঘটনা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে অবস্থিত আল বারাকা এগ্রো খামার থেকে রাতের আঁধারে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। খামারের মালিক ও সাবেক শিবির নেতা আবু হেনা কায়সার জানিয়েছেন, মঙ্গলবার রাত প্রায় ১২টার দিকে ১২ থেকে ১৩ জন মুখোশধারী দুর্বৃত্ত খামারে প্রবেশ করে।দুর্বৃত্তরা প্রথমে খামারের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। এরপর খামারের প্রহরীকে জোরপূর্বক একটি পিকআপে তুলে ৪০টি ছাগলসহ নিয়ে পালিয়ে যায়। রেললাইন পার হওয়ার পর প্রহরীকে ছেড়ে দিয়ে ছাগলগুলো নিয়ে দুর্বৃত্তরা দ্রুত অজানা গন্তব্যের দিকে চলে যায়।ঘটনার পর খামার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয় পুলিশে অভিযোগ দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়