
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল-এ চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক (ডিজি) মো. আছান হাবীব পালাশ।সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা পার্কে বাংলা নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।র্যাব মহাপরিচালক বলেন, চাঁদা না দেওয়ায় মঈন উদ্দিন ও তার সহযোগীরা হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার পাশাপাশি সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে মঈনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করে র্যাব জানায়, প্রধান আসামি মঈন উদ্দিন ছাড়াও তার কয়েকজন সহযোগী এ চাঁদাবাজির ঘটনায় সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।