
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন নেতৃত্ব আসছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ভোলার কৃতি সন্তান মো. সরওয়ার।বর্তমানে তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ বাহিনীতে কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।নতুন দায়িত্ব পাওয়ায় সহকর্মী ও স্বজনদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ভোলাবাসীও তাদের কৃতি সন্তানের এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন।