রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

“দল বেছে নেওয়া নাগরিক অধিকার, এতে হস্তক্ষেপের সুযোগ নেই” — সংসদে জামায়াত আমির

“দল বেছে নেওয়া নাগরিক অধিকার, এতে হস্তক্ষেপের সুযোগ নেই” — সংসদে জামায়াত আমির

সংসদে রাজনৈতিক বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোন রাজনৈতিক দল করবেন—এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও নাগরিক অধিকার, এতে রাষ্ট্র বা অন্য কারও হস্তক্ষেপের সুযোগ নেই।মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান ব্যক্তিগতভাবে তাকে আঘাত করেছেন। বিশেষ করে তার পরিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।ডা. শফিকুর রহমান বলেন, “আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য—এ কথা আমি বলে থাকি। কিন্তু সেটি চ্যালেঞ্জ করা হয়েছে।”এর আগে ফজলুর রহমান মন্তব্য করেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না। এই বক্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, “তাহলে কি তাকে জিজ্ঞেস করে দল করতে হবে? এটি আমার নাগরিক অধিকার—আমি কোন দল করব বা কোন আদর্শ অনুসরণ করব, সে বিষয়ে হস্তক্ষেপের অধিকার কারও নেই।”তিনি এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ
পাঠক প্রিয়