রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

এআই দিয়ে তারেক রহমানের ভয়েস নকল করে ভোট প্রার্থনার অভিযোগ

এআই দিয়ে তারেক রহমানের ভয়েস নকল করে ভোট প্রার্থনার অভিযোগ

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্ট (এআই) দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভয়েস নকল করে ট্রুকলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার করে বিএনপির পক্ষে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে। কিছু অসাধু ব্যক্তি দুটি নম্বর থেকে এমন বিভ্রান্ত ছড়াচ্ছে।এ ঘটনায় প্রতিকার চেয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।সোমবার বিকাল ৫টার দিকে অভিযোগে উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার ভয়েস বগুড়াসহ সারা দেশে ভোটারদের কাছে ভয়েস কলের মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থনা করা হচ্ছে। এমতাবস্থায় কিছু অসাধু ব্যক্তি বা দল অসৎ উদ্দেশ্যে প্রথম দুটি মোবাইল নাম্বার থেকে এআই ভয়েস ব্যবহার করে ট্রুকলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার করে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করছে। অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, ওই দুটি নম্বর থেকে তারেক রহমানের ভোট চাওয়া হচ্ছে। তবে ট্রুকলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার হচ্ছে। এতে সাধারণ মানুষের কাছে বিএনপি ও তারেক রহমানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত। তারা জনসমর্থন ও ভোটের রাজনীতিতে লড়াইয়ে ব্যর্থ হয়ে অসৎ পথ বেছে নিয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়