সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

উন্নয়ন মঞ্চের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

উন্নয়ন মঞ্চের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে উন্নয়ন মঞ্চের নারী কর্মীরা বাধা ও হেনস্তার শিকার হয়েছেন—এমন অভিযোগ উঠেছে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহন পুল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে নীলফামারীর উন্নয়ন মঞ্চ।সংবাদ সম্মেলনে উন্নয়ন মঞ্চের নারী কর্মী শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নীলফামারী-২ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ভোটের প্রচারে খোকশাবাড়ি বেলতলী বাজারে যান তারা। এ সময় নয়জন নারী কর্মী ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন।তিনি অভিযোগ করে বলেন, ওই সময় স্থানীয় জাহাঙ্গীর, বাবু, রাশেদ ও খোকন নামের কয়েকজন ব্যক্তি তাদের প্রতি অশালীন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালাগালি ও হেনস্তা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।পরে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি করেন শারমিন আক্তার।এ ঘটনায় নারী কর্মীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানায় উন্নয়ন মঞ্চ। একই সঙ্গে তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ
পাঠক প্রিয়