
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা-৮ আসনের ৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ১১-দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৯৫ ভোট, শাপলা কলি পেয়েছে ৪০৬ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবন কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৮৭ ভোট এবং শাপলা কলি পেয়েছে ১৮৭ ভোট।অন্যদিকে উদয়ন স্কুল কেন্দ্রে শাপলা কলি ৩৮৯ ভোট পেয়ে এগিয়ে থাকলেও ধানের শীষ পেয়েছে ২৯৩ ভোট। বুয়েটের ১ নম্বর কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩২০ ভোট এবং ধানের শীষ পেয়েছে ১৮৩ ভোট।বাংলাদেশ ব্যাংক ক্লাব কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৯৮ ভোট, বিপরীতে ধানের শীষ পেয়েছে ৩১৭ ভোট।প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি এগিয়ে থাকার চিত্র ফুটে উঠেছে। চূড়ান্ত ফলাফলের জন্য এখন অপেক্ষা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার।