রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

মানুষ কাকে ভোট দেবে ঠিক করে ফেলেছে: আসিফ মাহমুদ

মানুষ কাকে ভোট দেবে ঠিক করে ফেলেছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বলেছেন, দেশের মানুষ ইতোমধ্যে ঠিক করে ফেলেছে—কাকে ভোট দেবে। আগামী নির্বাচনে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তাদের দিল্লি পালিয়ে যাওয়ার মতো অবস্থা হবে।সোমবার (ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিএনপিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি করে জনগণের অর্থ লুটপাটের ভিশন নিয়ে একটি দল আবার মাঠে নেমেছে। তিনি বলেন, বাংলাদেশ এখন স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত—একদল ভারতীয় গোলামির জন্য অপেক্ষা করছে, আরেক দল আজাদির জন্য প্রস্তুত।তিনি আরও বলেন, ১১–দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় এলে পার্বতীপুর উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পার্বতীপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিবিদরা ছাত্র ও যুব সমাজকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, একটি প্রজন্মকে নেশা ও অনৈতিকতার পথে ঠেলে দিয়েছে। ১১–দলীয় জোট ক্ষমতায় এলে ব্রিটিশ আমলের পার্বতীপুর রেলওয়ে জংশন আধুনিকায়ন করে একটি মডেল রেলস্টেশন নির্মাণ করা হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং অবহেলিত জনপদের রাস্তাঘাট উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।জনসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যাংক ডাকাত, ঋণখেলাপি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। তিনি দিনাজপুর-৫ আসনে ১১–দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আব্দুল আহাদকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। নির্বাচিত হলে পার্বতীপুরের উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়