রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

পাবনায় মুখোমুখি বিএনপি-জামায়াত, সংঘাতের শঙ্কায় ভোটাররা

পাবনায় মুখোমুখি বিএনপি-জামায়াত, সংঘাতের শঙ্কায় ভোটাররা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে প্রচার-প্রচারণা। একই সঙ্গে জোরালো হয়েছে জয়-পরাজয়ের হিসাব। জেলার পাঁচটি আসনের মধ্যে দুই থেকে তিনটিতে জামায়াতে ইসলামীর অবস্থান তুলনামূলকভাবে শক্ত বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে, কিছু আসনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর কারণে চাপে রয়েছে বিএনপি, যদিও দলটি দাবি করছে—একটি আসন ছাড়া বাকি চারটিতেই তারা জয়ের ব্যাপারে আশাবাদী।তবে জয়-পরাজয়ের হিসাবের বাইরে এবার সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে ভোটের পরিবেশ। তফসিল ঘোষণার আগেই পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এরপর থেকেই জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ভোটারদের মধ্যে শঙ্কা বাড়িয়েছে।পাবনা সদর, ঈশ্বরদী ও বেড়ার একাধিক ভোটার জানিয়েছেন, ভোটের দিন সংঘাত হলে তারা কেন্দ্রে যেতে পারবেন কি না—এ নিয়ে দুশ্চিন্তায় আছেন। অনেকেই মনে করছেন, বিএনপি ও জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বিতার কারণে সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে।এবারের নির্বাচনে পাবনার অন্তত তিনটি আসনে আওয়ামী লীগের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিএনপি নেতাদের ধারণা, জামায়াতবিরোধী আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকেই সমর্থন দিতে পারেন। অন্যদিকে জামায়াত দাবি করছে, তাদের অভ্যন্তরীণ জরিপে কয়েকটি আসনে তারা এগিয়ে রয়েছে।পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে কর্মসংস্থান বাড়লেও মাদক, অপরাধ ও সামাজিক নিরাপত্তাহীনতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। তারা চান, নির্বাচিত প্রতিনিধিরা এসব সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিন।সব মিলিয়ে, পাবনায় এবারের নির্বাচন বিএনপি ও জামায়াতের মধ্যে কঠিন লড়াইয়ে রূপ নিতে যাচ্ছে। তবে ভোটারদের সবচেয়ে বড় প্রশ্ন—ভোটের দিন তারা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন তো?

সর্বশেষ
পাঠক প্রিয়